কেন transparent case হলদে হয়
TPU material সময়ের সাথে UV আলো, ঘাম ও তেলের সংস্পর্শে এসে রং বদলায়। এটি সম্পূর্ণ বন্ধ করা যায় না, তবে নিয়মিত পরিষ্কার করলে এবং সরাসরি রোদে দীর্ঘ সময় না রাখলে প্রক্রিয়াটি অনেক ধীর হয়।
পরিষ্কার করার সহজ নিয়ম
প্রতি ১০–১৫ দিনে একবার case খুলে হালকা সাবান-পানিতে ধুয়ে নরম কাপড়ে মুছে সম্পূর্ণ শুকিয়ে তারপর ফোনে লাগান। ভেজা case লাগালে ভিতরে আর্দ্রতা জমে দাগ পড়তে পারে।
- কড়া কেমিক্যাল বা bleach ব্যবহার করবেন না
- শক্ত brush দিয়ে ঘষবেন না—scratch পড়ে
- Case-এর ভিতরের ধুলো নিয়মিত মুছুন, নইলে ফোনের back-এ scratch হয়
কখন case বদলানো উচিত
Corner ঢিলা হয়ে গেলে, case ফোনে আর টাইট না বসলে বা কোথাও ফেটে গেলে protection কমে যায়—তখন বদলে ফেলাই ভালো। সাধারণ ব্যবহারে একটি ভালো case ৮–১২ মাস আরামে চলে।